| Date : 03 Nov 2020 |
|---|
| Subject : এসাইনমেণ্ট নির্দেশনা |
|
এসাইনমেণ্ট নির্দেশনাঃ স্বাস্থ্য বিধি মেনে চলি,সুস্থ্য থাকার চেষ্টা করি। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে, বাসার বাহিরে গেলে অবশ্য-ই মাক্স পরতে হবে। এসাইনমেণ্ট সংক্রান্ত নির্দেশনাঃ ১। অবশ্য-ই স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। ২। নির্ধারিত তারিখে অভিভাবক বা তাঁর প্রতিনিধি এসাইনমেণ্ট সংগ্রহ করত পারবেন। তবে কোন অবস্থা-তেই ভীড়/জটলা করা যাবে না। ৩। প্রতি সপ্তাহের শনিবার,রবিবার,সোমবার পূর্বের সপ্তাহের এসাইনমেণ্ট জমা দিয়ে পরবর্তী সপ্তাহের এসাইনমেণ্ট সংগ্রহ করতে হবে। ৪। এসাইনমেণ্ট A4 সাইজের সাদা কাগজে নিজের হাতে লিখতে হবে। এসাইনমেণ্টের উপরের পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম,এসাইনমেণ্ট নং, বিষয়, সংশ্লিষ্ট শিক্ষকের নাম, ছাত্র/ছাত্রীর নাম, ছাত্র/ছাত্রীর আইডি নম্বর,শ্রেণি,শাখা,রোল নম্বর, জমাদানের তারিখ,সুস্পষ্টভাবে লিখতে হবে এবং অভিভাবকের স্বাক্ষর নিয়ে নির্ধারিত তারিখে/দিনে জমা দিতে হবে। ৫। ২০২০ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণী,৭ম শ্রেণি,৮ম শ্রেণি ৯ম শ্রেণির সকল ছাত্র/ছাত্রীর জন্য এসাইনমেণ্ট বাধ্যতামুলক। ৬। এসাইনমেণ্ট কাজের জন্য ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই।যদি কোন ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে আসে তবে অবশ্যই মাক্স ও স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে। ৭। বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রতি সপ্তাহের এসাইনমেন্ট পাওয়া যাবে। |
For Details Click Here.... |