Skip to content

Friday, 13 November 2026

CHARSINDUR MULT. GOVT. HIGH SCHOOL Charsindur, polash, narsingdi
Latest news

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

দার্শনিক ও শিক্ষাবিদ শিক্ষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। শিক্ষার উদ্দেশ্যে বর্ণনা করে গেছেন। প্রাচীন দার্শনিক এরিস্টোটল, সক্রেটিস ও প্লেটো শিক্ষার তাৎপর্য বর্ণনা করে গেছেন। সেই থেকে পরবর্তী সকল যুগের চিন্তাবিদরাই শিক্ষা সম্পর্কে কথা বলেছেন। শিক্ষার পরিচয় এবং সংজ্ঞা দেবার চেষ্টা করেছেন। আল কুরআন থেকে জানা যায়, নবীগণ শিক্ষা প্রচারের উদ্দেশ্যেরই প্রেরিত হয়েছিলেন। তাঁরা শিক্ষার তাৎপর্য এবং লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্টভাবে নিজ নিজ জাতির সামনে পেশ করেছেন। সর্বেশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছিলেন। তাঁর উপর অবতীর্ণ আল কুরআন এবং তাঁর নিজের বাণী হাদীস থেকে শিক্ষার তাৎপর্য এবং লক্ষ্য উদ্দেশ্য দিবালোকের মতো প্রতিভাত হয়। শিক্ষাকে বলা হয় মানবজীবনের এক অমূল্য সম্পদ। কেননা, সামগ্রিকভাবে একজন মানুষের বিকশিত হতে যেসব অপরিহার্য উপকরণ প্রয়োজন, এর মধ্যে শিক্ষার স্থান সর্বাগ্রে। শিক্ষা মানুষের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভাকে উন্মোচিত করে আনার এক অনিবার্য উপায়। দার্শনিক কান্ট বলেছেন, আদর্শ মনুষ্যত্ব অর্জনই শিক্ষা। হাবার্ট রিড বলেছেন, মানুষকে মানুষ করাই হলো শিক্ষা। অথচ আজ আমাদের শিক্ষা অর্জন শুধু ভালো রেজাল্ট কিংবা চাকরিভিত্তিক হয়ে গেছে। হবেইবা না কেন? আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থা তাকেই মূল্যায়ন করে, যে শিক্ষার্থী পরীক্ষায় জিপিএ-৫ পায় কিংবা যে একটি ভালো চাকরি করে। যে শিক্ষার্থী জিপিএ-৫ কিংবা ভালো একটি চাকরি পায় না, তাকে আমরা কখনো মূল্যায়ন করতে চাই না। তাকে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে চাই না। আমাদের শিক্ষাব্যবস্থা যে এখনো গৎবাঁধা পুস্তকভিত্তিক তাত্ত্বিক শিক্ষাপদ্ধতি রয়ে গেছে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো মাধ্যমিক পর্যায়ে যখন একজন শিক্ষার্থীকে ‘তোমার জীবনের লক্ষ্য’ রচনা লিখতে বলা হয়, তখন দেখা যায় কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ পুলিশ হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ আইনজীবী হতে চায়, কেউবা পাইলট হতে চায়। কিন্তু বাস্তবে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, শিক্ষক, আইনজীবী বা পাইলট হতে পারে? আমাদের শিক্ষাব্যবস্থার লক্ষ্য যদি হয় সুনাগরিক তৈরি করা, সুশিক্ষিত ও মানবিক মানুষ গড়ে তোলা, তাহলে এ সমাজ ও অভিভাবকেরা জানবেন, তাঁদের সন্তান জিপিএ-৫ পাওয়া কিংবা চাকরির জন্য নয়; বরং মানুষের মতো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষা গ্রহণ করছে। একজন শিক্ষক জানবেন, তিনি ছাত্রদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার নৈতিক দায়িত্ব পালন করছেন। আমাদের জাতীয় লক্ষ্য হতে হবে তথাকথিত শিক্ষিত গড়ে না তুলে রাষ্ট্র পরিচালনায় দক্ষতাসম্পন্ন জনবল তৈরি করা। শিক্ষার মানদণ্ড জিপিএ-৫, ভালো সিজিপিএ কিংবা চাকরি নয়; বরং তা হওয়া উচিত সততা, নিষ্ঠা, আদর্শ, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেম। এসবের সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক জনশক্তিতে পরিণত করে সুনাগরিকতার শিক্ষায় তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এগুলোই হওয়া উচিত এ দেশের শিক্ষাব্যবস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে এ ধরনের লক্ষ্য-উদ্দেশ্য অর্জনের প্রশিক্ষণকেন্দ্র রূপে গড়ে তুলতে হবে। তবেই এ দেশ থেকে তথাকথিত শিক্ষিতের বদলে দক্ষতা ও মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষ তৈরি হবে। দেশের টেকসই উন্নতি হবে এবং তা আমাদের আত্মমর্যাদার সঙ্গে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে। সরকারের ঘোষিত ভিশন ২০৪১ অর্জনের উদ্দেশ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের সাথে তাল মিলিয়ে চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় পথ চলা। এক্ষেত্রে বিদ্যালয়টি কোন অংশে পিছিয়ে নেই। ওয়েবসাইটের মাধ্যমে স্কুলের সকল তথ্য ছাত্র, শিক্ষক ও অভিভাবক কাছে দ্রুত পৌছে দেওয়ার ব্যবস্থা কর হয়েছে। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করাসহ সকল কাজ অনলাইন সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে ছাত্র ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। বিদ্যালয়ের আপডেট তথ্য সকলের কাছেপৌঁছে দেওয়ার স্কুলের ওয়েব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ www.charsindurgovths.edu.bd